আব্দুল হান্নান ॥
গাজীপুর: শ্রীপুর থানা বেড়াইদের চালা এলাকা থেকে ইয়াবাসহ বাবুল নামে ব্যক্তিকে আটক করেছে গাজীপুর জেলা ডিবি পুলিশ।
সোমবার জেলা ডিবির এসআই মো: হাফিজ উদ্দিনের নেতৃত্বে শ্রীপুর বেড়াইদের চালা (লিচু বাগান) এলাকার তার নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত মো: বাবুল মিয়া (৪০) বেড়াইদের চালা এলাকার মৃত দেলোয়ার হোসেনের পুত্র। আটকের সময় তার দখল থেকে ৭০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে বাবুলের বিরুদ্ধে শ্রীপুর থানা মামলা {নং-৫৭(৯)১৯} দায়ের করা হয়েছে।
