Skip to content

‘নতুন মেসি’র বদলি আসল মেসি, বার্সার ড্র

স্পোর্টস ডেস্ক ॥

তাকে বলা হয় বার্সেলোনার ‘নতুন মেসি’। ১৬ বছর বয়সী আনসু ফাতি ক্লাব ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামলেন। তবে আসল মেসির মতো এবার আর মাঠে প্রভাব দেখাতে পারলেন না। ফলে মঙ্গলবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।

এই ম্যাচ দিয়েই চলতি মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামেন লিও মেসি। ‘নতুন মেসি’খ্যাত আনসু ফাতির বদলি হিসেবে আর্জেন্টাইন খুদেরাজকে ম্যাচের ৫৯ মিনিটে মাঠে নামান বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে।

তবে মেসি মাঠে নামার পরও ভয় ছড়িয়েছে বরুশিয়া ডর্টমুন্ডই। তার ঠিক আগে ম্যাচের ৫৭ মিনিটে তারা এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল। পেনাল্টির মতো সহজ সুযোগ নষ্ট করেন বরুশিয়া অধিনায়ক মার্কো রিউস। নষ্ট করেন বললে অবশ্য ভুল হবে, আসলে দারুণ এক সেভ করেন বার্সা গোলরক্ষক আন্দ্রে টার স্টেগান।

ম্যাচে আরও দুইবার এই রিউসকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন টার স্টেগান। ৭৭ মিনিটে জুলিয়ান ব্র্যান্ডটের জোরালো শট ক্রসবারে লাগে। কপালটা আসলে মন্দই বলতে হবে বরুশিয়ার।

অবশ্য সিগনাল ইদুনা পার্ক স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনাই। তবে চাপ প্রয়োগ আর শট নেয়ায় বরুশিয়া প্রাধান্য দেখিয়েছে। ইনজুরির কারণে প্রথমার্ধের শেষ দিকে মাঠ ছাড়েন জর্ডি আলবা। আর বিরতির পর শুরুতেই একটি গোলের সুযোগ নষ্ট করেন লুইজ সুয়ারেজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫