Skip to content

মেক্সিকোতে প্লাস্টিকের ব্যাগে ২৯ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক ॥

একশোর বেশি পলিথিনের ব্যাগে ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে মেক্সিকো কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলীয় জেলিসকো রাজ্যে বহুদিন ধরেই সহিংসতা চলছে। সেখানকারই একটি গোপন কবর থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।

চলতি বছরের প্রথম অর্ধেক সময়ে মেক্সিকোতে হত্যাকাণ্ডের ঘটনা এতটাই বেড়েছে যে আগের সব রেকর্ড ভেঙেছে। গত বছর দেশটিতে ২৯ হাজার ১১১টি হত্যাকাণ্ড রেকর্ড হয়েছে।

জেলিসকোর অ্যাটর্নি জেনারেল গেরারদো সোলিস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তদন্তকারীরা ১৩টি পূর্ণ এবং ১৬টি খণ্ড-বিখণ্ড মরদেহের সন্ধান পেয়েছেন।

রাজ্য সরকার এবং রাজ্যের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে তার মধ্যে দু’জন নারী। এছাড়া কমপক্ষে চারজনের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে। মেক্সিকোতে মাদক পাচারকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে থাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫