Skip to content

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক আমিনুল ইসলাম

বিশেষ প্রতিনিধি ॥
গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলাভূমি’র উপ-সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তিনি কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি। একটানা ১০ বছর বাংলাভূমি পত্রিকার বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে ঢাকার বিভিন্ন দৈনিকে কালিয়াকৈর প্রতিনিধি হিসেবে প্রায় ১০ বছর কাজ করেছেন।

সাংবাদিক আমিনুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, মাস চারেক আগে জ্বর ও শরীর ব্যথায় কষ্ট ভোগ করতে থাকেন। এ অবস্থায় প্রথমে গত ঈদুল ফিতরের সময় ভর্তি হন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে গাজীপুর ও ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান। মাস দেড়েক আগে চিকিৎসকরা জানান তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এরই মধ্যে ঢাকা মেডিকেল, গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসাপাতাল, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে বাড়িতে অবস্থান করে নিয়মিত রক্ত পরিবর্তন করে যাচ্ছেন। বিদেশে উন্নত চিকিৎসা নিতেও মোটা অংকের অর্থের প্রয়োজন। এ সামর্থ্য তাঁদের নেই।

তাই সাংবাদিক আমিনুল ইসলামের প্রাণ বাঁচাতে দৈনিক বাংলাভূমি পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করছি। প্রয়োজনে: ০১৭১১১১৯২২৭

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫