Skip to content

গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৩০টন পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ও মো. মাকছুদুল ইসলাম।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, টঙ্গী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় টঙ্গী বাজারে পলিথিন ভর্তি একটি পিকআপ জব্দ এবং ৫টি গুদাম থেকে প্রায় ৩০টন পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। এ সময় ৮জনকে আটক করে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আটককৃতরা হলো- জুয়েল রানা (২২), জাকির হোসেন (২৫), কবির উদ্দিন (৩০), সফিনা বেগম (৪৮)।

অভিযানকালে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক আসাদুল কিবরিয়া (সদর দপ্তর), শেখ মোজাহীদ, আব্দুল রাজ্জাক, দিলরুবা আক্তার। এছাড়া র‌্যাব ও জিএমপি পুলিশ অভিযানে সহযোগীতা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫