Skip to content

নরসিংদীর জেলা প্রশাসনের প্রতিটি অর্জন এ জেলার জনগণের: নরসিংদী জেলা প্রশাসক

বিল্লাল হোসেন
নরসিংদী : প্রাথমিক শিক্ষায় দেশসেরা এবং জনপ্রশাসন পদকে ভূষিত নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর আনন্দ নন্দিত অভিনন্দন ও স্বপ্নময় আগামীর নরসিংদী- শিক্ষায় শীর্ষ চুড়ায় অবস্থান করবে সেই লক্ষে “স্বপ্ন চিরদিন” নামে সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস) এর আয়োজনে সার্বিক তত্ত্বাবধান করেছে নরসিংদীর জেলা শিক্ষা অফিস।
নকশিস সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় আরো বক্তৃতা করেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো: সৈয়দ উদ্দীন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নকশিস প্রধান উপদেষ্টা প্রফেসর অহিভূষন চক্রবর্তী, সেরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: শাহ আলম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী সমিতির সভাপতি আসাদুজ্জামান, নকশিস সিনিয়র সহসভাপতি সফিকুর রহমান বকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সহ সভাপতি আফজাল হোসেন কাজল, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ও মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নরসিংদীর জেলা প্রশাসনের প্রতিটি অর্জনে নরসিংদীর প্রতিটি জনগণের। কারণ জেলার প্রতিটি জনগণ কোন না কোন ভাবে জেলা প্রশাসনের জন্য অবদান রাখেন। এরই কৃতজ্ঞতা স্বরুপ সম্প্রতি প্রাথমিকে দেশসেরা ও জনপ্রশাসক পদক পাওয়াটি জনগণের জন্য উৎসর্গ করা হলো। এই জেলায় প্রাথমিকে যে পরিমাণ কাজ হয়েছে সেই তুলনায় মাধ্যমিক পর্যায়ে তেমন কাজ হয়নি। তাই সম্প্রতিই মাধ্যমিক পর্যায়ের সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে এর সমাধান করার কাজে হাত দেয়া হবে। মাধ্যমিক পর্যায়ের দুর্বল শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলা হবে। আর একজন শিক্ষককে দক্ষ ও আদর্শবান শিক্ষক হিসেবে তৈরী হতে হলে নিজের চেস্টা আগে করতে হবে। এসময় জেলা প্রশাসক জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক ড. এ টি এম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর মোহাম্মদ আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহআলম মিয়াসহ নরসিংদীর বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫