Skip to content

টঙ্গী পূর্ব থানায় বিদেশী মদ ও বিয়ারসহ ১৮ নারী-পুরুষ আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গত বুধবার মধ্য রাতে গোপন সংবাদের মাধ্যমে টঙ্গী পূর্ব থানার একটি টহল টিম জানিতে পারে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী টু কালিগঞ্জ রোডস্থ ৬নং শরীফ কিয়ামুদ্দিন মাষ্টার রোডের পূর্ব পাশে জাভান হোটেলের মধ্যে অবৈধভাবে বিদেশী মদ/ বিয়ার ক্রয় বিক্রয় হচ্ছে। উক্ত হোটেলে উৎশৃংখল ও বিপদগামী নারী পুরুষ অবৈধ মেলামেশা সহ উচ্চস্বরে নাচগান করিয়া এলাকার জন শান্তি ভঙ্গ করিতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে বিষয়টির সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ কামাল হোসেন নেতৃত্বে ২.৪৫ টায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৬ জন পুরুষ ও ১২ জন মহিলাকে অসামাজিক কার্য-কলাপের অভিযোগে আটক করা হয়। আটককৃতদের দখল হতে ৩৩ বোতল বিদেশী মদ, ৬০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
উক্ত ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫