Skip to content

২০১৮ সালে ২ কোটি ৯০ লাখ শিশুর জন্ম সংঘাতময় এলাকায় : ইউনিসেফ

বাংলাভূমি ডেস্ক ॥
বিশ্বের সংঘাতপূর্ণ এলাকাগুলোয় গত বছর জন্মগ্রহণ করে ২ কোটি ৯০ লাখ শিশু। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ইউনিসেফ বলছে, গত তিন দশকের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি দেশ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতে জড়িত। এর ফলে লাখো শিশুর নিরাপত্তা ও কল্যাণ হুমকিতে পড়েছে।

এবার যুগান্তকারী শিশু অধিকার সনদের ৩০তম বার্ষিকী। সংঘাতে আক্রান্ত শিশুদে সুরক্ষা ও সেবার জন্য সব দেশের সরকারের প্রতি আহ্বান রয়েছে ওই সনদে।

সংস্থাটি জানায়, ২০১৮-এর পুরো বছর সারা বিশ্বে প্রতি ৫ শিশুর মধ্যে একজনের বেশি তাদের জীবনের প্রথম মুহূর্তগুলো সংঘাতের বিশৃঙ্খলায় আক্রান্ত সমাজে কাটায়।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলছিলেন, ‘প্রতিটি বাবা-মায়ের তাদের শিশুদের প্রথম মুহূর্তগুলো মমতায় লালন করতে পারা উচিত। কিন্তু সংঘাতের মাঝে বাস করা লাখো পরিবারের জন্য বাস্তবতা অনেক বিবর্ণ।

তিনি বলেন, বিশ্বের নানা দেশে সহিংস সংঘাত বাবা-মা ও তাদের শিশুদের জন্য প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ মারাত্মকভাবে সীমাবদ্ধ করে দিয়েছে।

‘লাখো পরিবারের পুষ্টিকর খাবার, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার বা বেড়ে ওঠা ও বন্ধনের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশের সুযোগ নেই। আসন্ন ও সুস্পষ্ট বিপদের পাশাপাশি জীবনের এমন শুরুর দীর্ঘস্থায়ী প্রভাব হয় সম্ভাব্য বিপর্যয়কর,’- যোগ করেন হেনরিয়েটা ফোর।

ফোর আরও বলেন, বাবা-মায়েরা সংঘাতের নেতিবাচক স্নায়ুবিক প্রভাব থেকে সন্তানদের রক্ষা করতে পারলেও তারা নিজেরাই সংঘাতের সময় প্রায়ই শোকে বিহ্বল হয়ে পড়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫