Skip to content

কাপাসিয়ায় এতিম শিশু ধষর্ণের ঘটনায় লম্পট গ্রেফতার

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় পিতা-মাতা হারা এক এতিম শিশু ও পঞ্চম শ্রেণির শিক্ষাথী (১২) কে ধর্ষণের ঘটনায় কুদ্দুছ খান কুদু (৫০) নামক এক লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সকালে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানাযায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের দড়ি ভাকোয়াদি গ্রামের ওই এতিম শিশু তার পিতা-মাতার মৃত্যুর পর ফুফু মাফিয়ার আশ্রয়ে থাকে। সে নিকটস্থ ভাকোয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী প্রতিবেশি ব্যাটারী চালিত অটো-রিক্সা চালক কুদ্দুছ খান কুদুর অটো-রিক্সায় মাঝে-মধ্যে বিদ্যালয়ে যাতায়াত করতো। গত ১১ সেপ্টেম্বর বিদ্যালয় ছুটির পর বিকাল সোয়া ৪টায় একা পায়ে হাটিয়া সে ভাকোয়াদি বাজারের ভিতরের রাস্তায় আসার সময় ওই লম্পট তাকে ডেকে অটো-রিক্সায় উঠায়। বাাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে দড়ি ভাকোয়াদি গ্রামের দীলিপ খানের বাড়ির উত্তর পাশের বাঁশ ঝাড়ে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনার পরদিন ওই শিক্ষার্থী আর বিদ্যালয়ে যেতে রাজি না হওয়ায় তাকে জিজ্ঞাসা করলে সে তার ফুফুর নিকট ধর্ষিত হওয়ার ঘটনা বলে। এ ব্যাপারে ফুফু মাফিয়া বাদী হয়ে লম্পট কুদ্দুছ খান কুদু’র বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন।

থানার এসআই নুরুল ইসলাম জানান, শিশু ধষর্ণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ভাবে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার সকালে ধর্ষিতাকে ডাক্তারী পরিক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫