Skip to content

কাপাসিয়ায় ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তি করায় ঋষি যুবক গ্রেফতার

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাসে মুসলমান ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় সুমন দাস (৩০) নামে এক ঋষি যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সকালে কাপাসিয়া বাজারে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ আহত অবস্থায় তাকে আটক করেন। সে উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও গ্রামের ঋষি পাড়ার রুহি দাসের পুত্র।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন দাস তার ‘সুমন কাপাসিয়া’ ফেসবুকে ভেরিফাইড আইডিতে মুসলমান ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে স্টেটাস দেয়ায় গত কয়েকদিন যাবত ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। শনিবার সকালে সুমন দাস কাপাসিয়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান ‘সুমন টেলিকমে’ আসার পর শত শত জনতা তাকে ঘেরাও করে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫