Skip to content

সরকার আটঘাট বেঁধেই নেমেছে : ওবায়দুল কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুয়া, দুর্নীতির বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধেই নেমেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গ্রেফতার জি কে শামীম সরকারের বড় বড় কাজ করছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবন নির্মাণের কাজও তিনি করছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা যদি আগে আপনি (সাংবাদিক) বের করতে পারতেন ভালো হত না? এটা সরকারই করেছে, সরকারকে দেখিয়ে দেবে সাংবাদিকরা। আমি পত্রিকা পড়ে, মিডিয়ায় রিপোর্ট দেখে কোথায় রাস্তা খারাপ, কোথায় ব্রিজ পড়ো পড়ো অবস্থা- এ বিষয়গুলো তো সাংবাদিকরাই আমাদের দেখান। কাজেই বিষয়টা আপনাদের অগোচরেই রয়ে গেছে।’

শামীম কাজ পেতে বিপুল অংকের টাকা ঘুষ দিয়েছেন বলে শোনা যাচ্ছে, এ বিষয়টি তদন্ত করবেন কি না- জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা একটু বের করুন কাদের কাদের ঘুষ দিয়েছে। কেউ বসে নেই। একটু পর স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। তার সঙ্গেও আমার কথা হবে, কেউ বসে নেই। সরকারের পক্ষ থেকে আটঘাট বেঁধেই নেমেছি, এখানে কোনো প্রকার আপস নেই।’

মন্ত্রী বলেন, ‘আমরা ব্যবস্থা নিচ্ছি, বেটার লেট দেন নেভার। আমরা তো কাজটা করছি, সরকারের এক বছরও এখনও যায়নি। নট দ্যাট আমরা ইলেকশনকে সামনে রেখে এই ব্যবস্থাগুলো নিচ্ছি ভোটের জন্য। আমি বলছি, আমরা মিন করছি, যা করছি।’

জেলা পর্যায়েও কি অভিযান চলবে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘অলরেডি চলছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫