Skip to content

দুদুর বাড়িতে হামলা : ছাত্রদলের সাবেক নেতাদের নিন্দা

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদুর গ্রামের বাড়িতে হামলা এবং তার নামে মামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ছাত্রদলের সাবেক নেতারা।

রোববার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, টিভি টকশোর একটি বক্তব্যের অপব্যাখ্যা করে, শামসুজ্জামান দুদুর বাড়িতে হামলা ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

ছাত্রদলের সাবেক নেতারা বলেন, শামসুজ্জামান দুদু এ দেশের ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। গণতান্ত্রিক সমাজ নির্মাণে রয়েছে তার অপরিসীম ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে তার সাহসী উচ্চারণ আওয়ামী বাকশালীদের গায়ে তীব্র দাবানলের সৃষ্টি করেছে। তাই আওয়ামী বাকশালী শক্তি গণতন্ত্রের সব রীতিনীতিতে উপেক্ষা করে স্বৈরাচারী কায়দায় তার বাড়িতে হামলা ভাঙচুর ও মিথ্যা মামলা করে তাদের সন্ত্রাসী মনোভাব প্রকাশ করেছে। বহুদল, বহুমত, গণতন্ত্রের যে সৌন্দর্য তা তারা বিশ্বাস করে না। বাকশালী ভূত এখনও আওয়ামী রাজনীতির নিয়ামক শক্তি। এ দেশের জনগণ ফ্যাসিস্ট, বাকশালী শক্তিকে মেনে নেয়নি ভবিষ্যতেও নেবে না।

অবিলম্বে শামসুজ্জামান দুদুর বাড়িতে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে তার নামে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান নেতৃবৃন্দ।

১৮ জন বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- ড. আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন-নবী খান সোহেল, এ বি এম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলীম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান এবং আকরামুল হাসান মিন্টু।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫