Skip to content

৮৫ হাজার ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, ২৪ ঘণ্টায় ৪৬১ জন

বাংলাভূমি ডেস্ক ॥
চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। গত ১ জানুয়ারি থেকে আজ (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৫ হাজার ২৮৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৬ হাজার ২৮৬ জন ও ঢাকার বাইরে ৩৯ হাজার ২ জন।

তবে সুখবর হলো ভর্তিকৃত মোট রোগীর মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৩ হাজার ৬৭ জন অর্থাৎ ৯৭ দশমিক ৪ শতাংশ রোগী সুস্থ হয়ে গেছেন। হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীদের মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ৪৫ হাজার ২৬১ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৩৭ হাজার ৮০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বর্তমানে ঢাকার হাসপাতালে এক হাজার ২৫ জন ও ঢাকার বাইরে এক হাজার ১৯৬ জনসহ মোট দুই হাজার ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ২২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ৪৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৪৩ জন ও ঢাকার বাইরে ৩১৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫