Skip to content

নতুনদের নতুন স্বপ্ন নিয়ে আলোকিত জীবন গড়তে হবে: গাজীপুরে নওফেল

স্টাফ রিপোর্টার ॥
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরি নওফেল বলেন, নতুনদের নতুন স্বপ্ন নিয়ে আলোকিত জীবন গড়তে হবে। দেশ ও জাতির জন্য ভালো কাজ করতে হবে।

আজ সোমবার দুপুরে গাজীপুরের চান্দনা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও কেন্দ্রীয় আ’লীগের উপ কমিটির শিল্প ও বাণিজ্য কমিটির সদস্য আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের সদস্য এ্যাড. মো: আজমত উল্লাহ খান, সিটি মেয়র এ্যাড. মো: জাহাঙ্গীর আলম, পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

এসময় সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সন্তানদের মানুষ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু না করে কবরে গেলে তারা আমাদের অভিশাপ দেবে। তরুণ প্রজন্মের জন্য নিরাপদ নগরী গড়ার ক্ষেত্রে দায়িত্বে অবহেলা করার সুযোগ নেই। তাই কথায়, বক্তৃতায় আর প্রতিশ্রুতিতে নয়; কাজে প্রমাণ করতে হবে- কাজে প্রমাণ দেব।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাসার উদ্দিন, অধ্যাপক এমএ বারী, আবদুস সাত্তার, ভাওয়াল কলেজের সাবেক ভিপি আফজাল হোসন সরকার রিপন, হীরা সরকারসহ সাবেক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান উপলক্ষে মাঠে তৈরী করা হয় বিশাল প্যান্ডেল, নানান রঙে সাজানো হয় পুরো ক্যাম্পাস আর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫