Skip to content

পলাশে মিনা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
‘‘মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে মিনা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় পলাশ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রাইমারি স্কুলের শিক্ষকসহ উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তা এ দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা ব্যানারে ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করে। পরে শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে মিনা দিবসের কর্মসূচীতে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) সূত্রে জানা যায়, দক্ষিণ এশিয়া উন্নয়ন সংস্থা (সার্ক) ১৯৯৮ সালের ২৪ সেপ্টেম্বরকে মিনা দিবস হিসেবে ঘোষণা করেন। সেই বছর থেকেই ইউনিসেফসহ সরকারি ও বেসরকারি সংস্থা এ দিবসটি পালন করে আসছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫