Skip to content

নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছি: কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে বলেছে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির সময়েই ক্যাসিনোর বিস্তার হয়। কিন্তু তারা অবৈধ ক্যাসিনো পরিচালনাকারীদের বিচার করতে পারেনি। বিএনপি যা পারেনি আওয়ামীলীগ সেটা করে দিখিয়েছে। সেজন্য বিএনপির উচিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া।

বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশে বিএনপির আমল থেকেই টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজিসহ মাদক সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু তখন তারা নিজেদের দলের কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন।

সন্ত্রাস, চাঁদাবাজ আর জুয়ারিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বাড়বে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, এ অভিযানে সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়ে গেছে। সেজন্য বিএনপির উচিত সরকারকে অভিনন্দন জানানো।

শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে বরং গঠনমূলক সমালোচনা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫