Skip to content

আজ শহীদ ময়েজউদ্দিনের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী

ইব্রাহিম খন্দকার ॥
আজ ২৭ সেপ্টেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত বিশিষ্ট রাজনীতিক, মুক্তিযুদ্ধের নিবেদিত সংগঠক, শহীদ ময়েজউদ্দিনের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৮৪ সালের ২৭ শে সেপ্টেম্বর তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাদেশে ২২ দল আহুত হরতালের গাজীপুরের কালীগঞ্জে মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় এরশাদ সরকারের লেলিয়ে দেয়া কতিপয় সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালালে ঘটনাস্থালেই তিনি শাহাদাৎ বরণ করেন। তাঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় ঢাকা বনানী কবরস্থানে শহীদ ময়েজউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সকাল ১১ ঘটিকার সময় কালীগঞ্জ বাসস্ট্যান্ড আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা পরিষদের ময়েজউদ্দিন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বিকেলে কালীগঞ্জ পৌর এলাকাধীন দেওপাড়া শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও গণভোজের ব্যবস্থা করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫