Skip to content

প্রধানমন্ত্রীর জন্মদিনে ফেসবুকে যা লিখলেন ক্রিকেটার রুবেল

স্পোর্টস ডেস্ক ॥
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

জন্মদিনে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মদিন পালন করছে।

তাকে শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করছেন দলীয় নেতাকর্মী ও সুধীজনরা।

এদিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরাও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে নিজের ফেসবুক পেজে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রুবেল হোসেন।

তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘শুভ জন্মদিন মাদার অফ হিউমানিটি বাংলাদেশের উন্নয়নের রূপাকার বঙ্গবন্ধু কন্যা দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিষ্ময়কর নিপুন দক্ষতায় আপনার নেতৃত্বে বাংলাদেশ সকল ষড়যন্ত্রের মধ্যেও এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক দিয়ে। আমরা গর্বিত আপনার মতো এমন একজন মানুষকে রাষ্ট্রনায়ক হিসাবে পেয়ে। মহান আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫