Skip to content

সেই সময় আর বেশি দূরে নেই : মির্জা আব্বাস

বাংলাভূমি ডেস্ক ॥
সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস বলেছেন, ‘সেই সময় আর বেশি দূরে নেই, যেদিন জনগণই এই সরকারের বিচার করবে।’

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহ’র তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

এই স্মরণ সভার আয়োজন করে ব্রি.জে (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ।

আব্বাস বলেন, আজকে আওয়ামী লীগের টোকাইদের পকেটে কত টাকা। আর এখন চোরেরা ধরা পড়েছে, তাই একেক দিন একেক জনের নাম বলে।

সকারের প্রভাবশালীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পুলিশ ও র্যাব তাদের না ধরলেও জনগণ তাদের ধরবে। সেই সময় আর বেশি দূরে নেই, যেদিন জনগণই এই সরকারের বিচার করবে।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত আদালতনির্ভর হতে পারে না। কারণ এর সিদ্ধান্ত জনগণ নেবে। জনগণ বলবে তিনি ভালো না মন্দ। তিনি দোষী না নির্দোষ।

হান্নান শাহের প্রতি স্মৃতিচারণ করে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, হান্নান শাহ সাহসী এবং দলের প্রতি অনুগত ছিলেন। আজকে বিনা অপরাধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তবে আজ হান্নান শাহ বেঁচে থাকলে এর প্রতিবাদ করতেন এবং আন্দোলন-সংগ্রাম সফল করতেন।

আয়োজক সংগঠনের আহ্বায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোনে, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫