Skip to content

গাজীপুর বাসনে ৮৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক ২

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর বাসন এলাকা থেকে ৮৯৬ বোতল ফেন্সিডিলসহ খালেক ও মনিরুল নামে দুই ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

র‌্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গাজীপুর বাসন থানাধীন গাজীপুর টু টাঙ্গাইল মহাসড়কের উত্তর পার্শ্বে মেসার্স আউসি ফিলিং ষ্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে চাপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানা উত্তর উজিরপুর এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মো: আব্দুল খালেক (৩২) ও সত্ররাইজপুর হাউজনগর মো: হামেদ আলীর পুত্র মনিরুল ইসলাম (২৮) কে আটক করা হয়। আটকের সময় তাদের দখল থেকে ৮৯৬ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল ফোন ও নগত ১ াজার ৫শত টাকা উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা অভিনব কায়দায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেন্সিডিলের চালান নিয়ে এসে ঢাকা ও আশেপাশের এলাকায় খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে। উক্ত মাদকের চালানটি তেলের ড্রামের ভিতরে মোটা পাইপের মধ্যে বিশেষ কৌশলে ফেন্সিডিল ভর্তি করে নিয়ে আসছিল।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, খালেক পিকআপের ড্রাইভার হওয়ার সুবাদে তেলের ড্রামের মধ্যে মাদক পরিবহণ করে মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিত। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৩০ হাজার দিত বলে জানায় সে এবং মনিরুল হচ্ছেন হেলপার। মনিরুল মাদক পরিবহনে খালেককে সহযোগীতা এবং চালান প্রতি সেও ২০ হাজার টাকা পেত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫