Skip to content

প্রথম চুমুর অভিজ্ঞতা জানালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক ॥
বলিউডে এই সময়ের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম কঙ্গনা রানাওয়াত। তাকে বেশ কয়েকটি নারী প্রধান ছবিতে দেখা গেছে। নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শককে তিনি যেমন মুগ্ধ করেছেন তেমনি নানা বিতর্কিত কাণ্ড ঘটিয়ে আলোচনায় থাকেন সব সময়।

ঠোঁটকাটা বলেই পরিচিত বলিউডের এই নায়িকা। কোনো বিষয়ে মুখ খুললেই তাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। এবার জীবনের প্রথম চুমু খাওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করে আলোচনায় এসেছেন কঙ্গনা রানাওয়াত।

এই নায়িকা জানালেন, সেই সময় তার বয়স ছিলো মাত্র ১৭ বছর। এক পাঞ্জাবি ছেলে তার বয়ফ্রেন্ড ছিলো। কথায় কথায় সে তাকে বাচ্চা মেয়ে বলতো। আর সেই সময় জেদের বসে ঘটনাটি ঘটান তিনি।

কঙ্গনা রানাওয়াত বলেন, ‘তখন আমার মাত্র ১৭ বছর বয়স। এক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ছিলাম আমি। তার সূত্র ধরেই এক পাঞ্জাবি ছেলের সঙ্গে পরিচয় হলো আমার। ছেলেটি আমাকে জানায়, আমি নাকি বাচ্চা মেয়ে। আমি তাকে ফোন করতে থাকি৷ সোজাসুজিই বলি আমাকে বড় করে দাও ৷’

কঙ্গনা আরও বলেন, ‘আমি প্রথম যখন চুমু খাই ৷ আমার ঠোঁটের মধ্যে ঠোঁট লাগিয়ে দিয়েছিলো আমার বয়ফ্রেন্ড ৷ দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার ৷ আমি মুখ নাড়াতেই পাচ্ছিলাম না ৷ ভীষণ ভয় পেয়ে গিয়ে ছিলাম।’

শুধু এই বয়ফ্রেন্ডের কথা বলেই থামেননি কঙ্গনা। তিনি জানালেন, তার গৃহশিক্ষককে নাকি প্রথম ভালোবেসেছিলেন তিনি ৷ সেই শিক্ষককে নিয়ে নান স্বপ্ন দেখতেন। কিন্তু শিক্ষককে আর বলা হয়নি তার ভালোবাসার কথা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫