Skip to content

প্যারিসে ঐশ্বরিয়ার রূপের ঝলক

বিনোদন ডেস্ক ॥
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার সময় থেকে আজ ২০১৯ সৌন্দর্যে ঘাটতি পড়েনি এতটুকু। বরং অনেকেই মনে করেন বেড়েছে তার রূপের জেল্লা।

এখনো ঐশ্বরিয়া একটু হাঁটবেন, একটু নাচবেন সেই অপেক্ষায় তার নতুর ছবির জন্য দিন গুনেন দর্শক। কিন্তু সিনেমায় তিনি অনিয়মিত। নানা রকম ফ্যাশন শো, টিভি শোতে দেখা মেলে তার।

সম্প্রতি প্যারিসে পাড়ি জমিয়েছেন এই বলিউড সুন্দরী। সেখানে ফ্যাশান উইকে অংশ নেন তিনি। নানা রকম পোশাকে আরও একবার নিজের সৌন্দর্যের রোশনাই ছড়ালেন রাই।

ইতালিয়ান ফ্যাশান ডিজাইনার গিম্বাটিস্টা ভল্লীর ডিজাইনার ফ্লোরাল প্রিন্টেড পোশাকে র্যাম্পে হাঁটলেন ঐশ্বর্য রাই বচ্চন। র্যাম্পে নজর কাড়ল ঐশ্বর্যর চোখের মেকআপ। র্যাম্পে হাঁটতে হাঁটতেই দর্শকদের উদ্দেশে চুম্বন ছুঁড়ে দিলেন।

এবছর ‘প্যারিস ফ্যাশান উইক’ অনুষ্ঠিত হয় ঐতিহাসিক প্রতিষ্ঠান মোনে দে প্যারিস-এ। এখানে ঐশ্বরিয়া রাই বচ্চন হাঁটার কয়েকদিন আগে র্যাম্পে হাঁটতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে।

এদিকে বলিউডের নতুন খবর, খুব শিগগিরই ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা যাবে মণিরতœমের তামিল ছবি ‘পন্নিয়ান সেলভান’-এ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫