Skip to content

কালীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ইব্রাহীম খন্দকার ॥
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা খলিফা আব্দুল হাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভোরে ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর ঈদগাঁ মাঠে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেনের নেতৃত্বে পুলিশের এক চৌকস দল তাকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। পরে ওই ঈদগাঁ মাঠে তার জানাযার নামাজের পর ধনপুর গ্রামে তাকে পারিবারিক গোরস্থানে দাফন দেয়া হয়। তিনি ধনপুর গ্রামের মৃত আব্দুল সোবাহান খলিফার ছেলে। তিনি উত্তরা স্কুলের শিক্ষক আব্দুল কাইয়ুমের ভাই এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান মাহফুজ মেম্বারের শ্বশুর। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

কালীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোস্তফা মিয়া বলেন, আজ আমাদের এক ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে চিরতরে হারিয়েছি। স্বাধীনতার সংগ্রামে নিজের জীবন বাজি রেখে তিনি যুদ্ধ করেছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫