ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: শিক্ষার গুনগতমান উন্নয়ন ও শিশুদের ঝড়ে পরা রোধে পলাশ উপজেলায় ৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশের আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে এম ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ আরিফুর রহমান, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস প্রমুখ।
এ অনুষ্ঠানে ৬৪টি প্রাথমিক বিদ্যালয়, ৩০টি মাধ্যমিক স্কুল- মাদ্রাসার শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
