Skip to content

আইন ভঙ্গ করায় ক্রিকেটার তাইজুলকে জরিমানা

স্পোর্টস ডেস্ক ॥
হেলমেট ব্যবহার না করায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামকে জরিমানা করেছে পুলিশ। বুধবার বিকালে নাটোরের নলডাঙ্গা থানা মোড়ে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।

নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, থানা মোড়ে পুলিশের চেকপোস্ট চলছিল। এ সময় মোটরসাইকেলে করে নাটোর শহর থেকে নলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন ক্রিকেটার তাইজুল। কিন্তু মাথায় হেলমেট ছিল না। এ কারণে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

হেলমেট না পরায় তাইজুলকে মোটরযান অধ্যাদেশ ১৩৭ ধারা অনুসারে ২০০ টাকা জরিমানা করেন নলডাঙ্গা থানার উপপরিদর্শক নুরুজ্জামান। তিনি বলেন, ট্রাফিক আইনের যথেচ্ছা ব্যবহারের শাস্তি সবার জন্যই সমান। নিয়ম ভঙ্গ করায় তাকে জরিমানা করেছি। তবে তিনি আমাদের সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ করেননি। বরং সহযোগিতা করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে টাইগারদের বাঁহাতি স্পিনার বলেন, হেলমেট বাসায় রেখে বিকালে ঘুরতে বেরিয়েছিলাম। এ অবস্থায় চেকপোস্টে পৌঁছলে আমাকে ২০০ টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫