Skip to content

মিনারের নতুন গান ‘নেই’

বিনোদন ডেস্ক ॥
‘ঝুম’-খ্যাত সংগীতশিল্পী মিনার। তিনি হাজির হলেন তার নতুন গানচিত্র নিয়ে। নাম ‘নেই’। পূজা উপলক্ষে গানটি প্রকাশ পেয়েছে ২ অক্টোবর।

সিএমভি’র অফিসিয়াল ইউটিব চ্যানেলের জন্য গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন। গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান। এতে মডেল হয়েছেন লরেন ম্যান্ডেস ও যাহের আলভী।

নির্মাতা মাহমুদুল হাসান বলেন, ‘গানের কথার রেশ ধরে একটি গল্প বলার চেষ্টা করেছি আমরা। মৃত্যু কেমন করে একটি অনবদ্য প্রেমের ইতি টানে, সেই গল্পটাই রয়েছে এখানে। গানটি অসম্ভব সুন্দর। মডেলরাও ভালো অভিনয় করেছেন। আশা করছি সবার হৃদয়ে ভালোবাসার নীল বেদনা ছড়াবে কাজটি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫