Skip to content

টঙ্গীতে ৩০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস চালক আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গী থেকে ৩০ কেজি গাঁজাসহ আব্দুস সালাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকালে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটক আব্দুস সালাম মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বোলাশী এলাকার আব্দুল মজিদের পুত্র।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ আব্দুস সালামকে আটক করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, দু’টি মোবাইল ফোন ও নগদ ১১হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম জানিয়েছে, তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক। রেন্ট এ কারে মাইক্রোবাস চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজার চালান নিয়ে টঙ্গীতে মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়ার কথা ছিল।

ইতিপূর্বে কয়েকটি মাদকের চালান ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করেছে বলে স্বীকার করেছে সালাম। মাদক ব্যবসায়ীরা চালান প্রতি তাকে ৩০ হাজার টাকা করে দিত বলে জানান সালাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫