Skip to content

খালেদার সঙ্গে দেখা করতে চান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা

বাংলাভূমি ডেস্ক ॥
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারাবন্দি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

রোববার দুপুরে মতিঝিলে ঢাকা মেট্রোপলিটন চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতীয় ঐক্যফ্রন্টের দফতরর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে অনুমতির জন্য আজই ঐক্যফ্রন্টের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে আবেদনপত্র পাঠানো হয়েছে।

তিনি বলেন, আগামী দু-একদিনের মধ্যেই এ বিষয়ে আলাপ করতে আ স ম আব্দুর রব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫