Skip to content

ব্রেকাপের পর যৌন জীবন নিয়ে খোলামেলা বরফি অভিনেত্রী

বিনোদন ডেস্ক ॥
সম্প্রতি প্রেমিক মিক অ্যান্ড্রিউ নিবোনের সাথে ব্রেকা আপ হয়ে গেছে ইলিয়ানা ডিক্রুজের। নিজেই সে কথা জানিয়েছেন। আর এরপর থেকেই খবরের শিরোনামে উঠে আসছেন তিনি। দীর্ঘ দিনে ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ায় তার মনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেটা সামলানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি।

এই ছাড়া নিজের যৌন জীবন সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। ইলিয়ানা জানান, ব্রেক আপের পর ভেঙে না পড়ে নিজেকে সামলানো প্রয়োজন। নিজেকেই নিজের যতœ নিতে হয় এই সময়। এই সময় ওয়ার্কআউট, খাওয়াদাওয়ায় বেশি গুরুত্ব দিতে হয়।

যৌন জীবন নিয়ে ইলিয়ানা বলেন, ‘যৌনতা খুবই সুন্দর একটা বিষয়। কিন্তু সেই যৌনতায় অবশ্যই আবেগ প্রয়োজন। দুটো মানুষ যখন পরস্পরকে ভালোবাসে তখন তাদের মধ্যে যে যৌনতা হয়, তা সত্যিই সুন্দর। কারণ এক্ষেত্রে দুটো আত্মার সঙ্গম হয়।’

ইলিয়ানা জানান, ছোটবেলা থেকেই নাকি বেশ লাজুক প্রকৃতির তিনি। কোনও পুরুষকে প্রস্তাব দেওয়ার বিষয়ে নাকি কিছুই বলতে পারতেন না। পুরুষদের প্রেমের প্রস্তাব দেওয়ার ব্যাপারে ছিলেন খুবই দুর্বল।

প্রসঙ্গত, বরফি ছবিতে অভিনয় করে মন জয় করেছিলেন ইলিয়ানা। এই মুহূর্তে আনিস বাজমির ছবি পাগলপন্তি-র শুটিং করছেন তিনি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন জন আব্রাহাম। এছাড়াও আছেন অনিল কাপুর ও কৃতী খারবান্দা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫