Skip to content

সৌদিতে দুর্ঘটনায় নিখোঁজদের পরিবারকে যোগাযোগের আহ্বান

অনলাইন ডেস্ক ॥
সৌদি আরবের মদিনায় ওমরাহযাত্রীদের বহনকারী বাস দুর্ঘটনায় নিখোঁজদের পরিবারকে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

রোববার রাত সোয়া ১১টার দিকে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় মদিনা থেকে মক্কা যাওয়ার পথে আল-আকহাল নামক স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় একটি বাস পুড়ে ছাই হয়ে যায়। ওই দুর্ঘটনায় ৩৬ জন মারা যান। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলেও জানা গেছে।

রিয়াদ থেকে পাওয়া তালিকা অনুযায়ী, ওই বাসে বাংলাদেশি ১২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে মোক্তার, বেলাল, হুমায়ুন, নাছির, রুহুল আমিন, মনুমিয়া, হাকিম, সাকিব ও ফারুকের নাম জানা গেছে। তিনজনের নাম জানা যায়নি।

দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন এমন প্রবাসীদের পরিবারের সদস্য/আত্মীয়/বন্ধু-বান্ধব/পরিচিতজনদের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অথবা রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

যোগাযোগ: মুহাম্মদ মুহসিন, অনুবাদক কাম আইন সহকারী, মোবাইল- ০৫৫৭৪৯৭৮৬২।

উল্লেখ্য, ১৬ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওমরাহ যাত্রীবাহী একটি বাস মদিনা জেয়ারাহ শেষে মক্কায় যাওয়ার পথে আল আকহাল নামক স্থানে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত একটি ভারী যান ধাক্কা দিলে বাসটিতে আগুন লেগে যায়। এতে নিহত হন ৩৬ জন। তাদের দেহ পুড়ে ছাই হয়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫