Skip to content

গাজীপুরে কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে কেয়া কম্পোজিট কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ৮টার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মরিজুল ইসলাম জানান, সকালে জরুন এলাকায় কেয়া কম্পোজিট কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে প্রথমে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কিছুক্ষণ পর আবার আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোথা থেকে সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫