Skip to content

ভোলার ঘটনায় ঢাকায় হেফাজতের বিক্ষোভ আজ

বাংলাভূমি ডেস্ক ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে হতাহতের ঘটনার প্রতিবাদে আজ ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে হেফাজতে ইসলাম। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে এই কর্মসূচি পালন কববে সংগঠনের ঢাকা মহানগর শাখা।

এতে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

একই সঙ্গে আজ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে হেফাজতে ইসলাম।

সোমবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের প্রতিটি জেলা শহর থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

হেফাজতে ইসলাম ঢাকা মহানগর যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী জানান, কেন্দ্র ঘোষিত এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের লক্ষ্যে আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে বারিধারা কার্যালয়ে সোমবার মহানগর নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কর্মসূচি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগরীর নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক গণসংযোগ, সমন্বয়সাধনসহ প্রস্তুতিমূলক বিভিন্ন সিদ্ধান্ত ও দায়িত্ব বণ্টন করা হয়। ইতিমধ্যেই প্রশাসনিক অনুমতির জন্যও লিখিত আবেদন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, হাফেজ মাওলানা নাজমুল হাসান, মাওলানা আকরাম হোসাইন, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি মাহফুজুল করীম, মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা ফায়সাল আহমদ, মাওলানা এবিএম শরীফুল্লাহ, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আনিসুল হক, মাওলানা আব্দুল্লাহ মাসউদ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫