Skip to content

অব্যাহতি দিলে আমার কী-বা করার আছে

বাংলাভূমি ডেস্ক ॥
ক্যাসিনোকাণ্ডে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অব্যাহতি প্রসঙ্গে মোবাইলফোনে মোল্লা কাওছার গণমাধ্যমকে বলেন, আমি শেখ হাসিনাকে মায়ের মতো শ্রদ্ধা করি। তার কর্মী হিসেবে দীর্ঘদিন রাজনীতি করেছি। আর রাজনীতি করতে গিয়ে ভুল ত্রুটি থাকতেই পারে…।

তিনি আরও বলেন, শোনলাম সংগঠন থেকে আমাকে অব্যাহতি দেয়া হয়েছে, আর অব্যাহতি দেয়া হলে আমার কী-বা করার থাকতে পারে।

বুধবার ধানমন্ডি ২৭ নম্বরে হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানান দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আমি অলরেডি স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সঙ্গে কথা বলেছি। নেত্রীর নির্দেশনা আমি তাকে জানিয়েছি।

সম্প্রতি রাজধানীর ক্যাসিনো কারবারে ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে আসেন মোল্লা কাওসার।

গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কাওসারসহ স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করে। এ কারণে সম্মেলনের আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে বলে সংগঠনের ভেতরে-বাইরে জোর গুঞ্জন শুরু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫