Skip to content

বলিউডে অভিনয়ের সুযোগ বন্ধ হলেও সত্য বলে যাবেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক ॥
পাকিস্তানি অভিনেত্রী মাবিশা হায়াত বলেছেন, বলিউডের চলচ্চিত্র নির্মাতারা যদি তাকে ছবিতে নাও নেয়, তবুও সত্য বলা থেকে তিনি বিরত থাকবেন না।

সম্প্রতি বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, সত্য বলায় তাকে যদি বলিউডের সিনেমায় না ডাকা হয়, তবুও তিনি থেমে যাবেন না।

বলিউড ও হলিউডে পাকিস্তানিদের নেতিবাচকভাবে তুলে ধরা নিয়ে সরব রয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমি বরং সত্য বলাটাকেই বেশি পছন্দ করবো। তাতে যদি তাদের সিনেমায় আমাকে না ডাকে, তবে আমার কিছু যায় আসে না।

এ বিষয়ে বহু আগে থেকেই নিজের সরব থাকার দাবি করেন মাবিশা হায়াত। কিন্তু বর্তমানের সংকটপূর্ণ পরিস্থিতির কারণে বিষয়টা বেশি সামনে চলে আসছে।

চলচ্চিত্রে পাকিস্তানিদের নেতিবাচকভাবে তুলে ধরা নির্মাতের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আমাদের দেশে এসে দেখে যান, আমরা কেমন।

‘আসুন, দেখে যান, আমরা কতটা শান্তিপূর্ণ। আতিথেয়তার জন্য বিশ্বব্যাপী আমাদের খ্যাতি রয়েছে,’ বললেন মাবিশা।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর জীবনী নির্ভর একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এসময় প্রয়াত বেনজিরকে প্রশংসায় ভাসিয়েছেন এই অভিনেত্রী।

মাবিশা বলেন, আমি বেনজিরকে ভালোবাসি। তিনি পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী। যেটা অনেক বড় বিষয়। লোকজনের উচিত বেনজির সম্পর্কে জানা।

চলচ্চিত্রটিতে বেনজির ভুট্টোর চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫