Skip to content

আরিয়ান অভিনেতা হতে পারবে না: শাহরুখ

বিনোদন ডেস্ক ॥
বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান অভিনেতা হতে পারবে না। এ কথা নিজেই জানিয়েছেন শাহরুখ খান।

আরিয়ান এখন আমেরিকায় ফিল্ম নিয়ে পড়াশোনা করছে। শাহরুখ জানিয়েছেন, সে অভিনেতা হতে চায় না। খবর-এনডিটিভি

ডেভিড লেটারম্যানের টকশোতে এসে শাহরুখ খান এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, কেন তার ছেলে আরিয়ান অভিনেতা হতে পারবেন না? সেই সঙ্গে জানালেন তার ছেলেমেয়েদের ‘বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সমস্যা’ নিয়েও।

‘মাই নেক্সট গেস্ট নিডস নো ইন্ট্রুডাকশন উইথ ডেভিড লেটারম্যান’ নামের এই অনুষ্ঠানে শাহরুখ জানিয়েছেন, তার ছেলে আরিয়ান এখন আমেরিকায় ফিল্ম নিয়ে পড়াশোনা করছে। সে অভিনেতা হতে চায় না।

কিং খান বলেন, তার ছেলে ‘ভালো লেখক’ হলেও তার মধ্যে অভিনেতার উপাদান নেই।

৫৩ বছরের শাহরুখ বলেন, ওর (আরিয়ান) মধ্যে সেটি নেই, যেটি একজন অভিনেতার মধ্যে থাকে। এবং সেটি ও বুঝতেও পেরেছে। কিন্তু ও ভালো লেখক।

তিনি বলেন, আরিয়ান বলে- আমার মনে হয় না আমি অভিনয় করতে চাই। তবে সব সময় আমাকে তোমার সঙ্গে তুলনা করা হবে। এবং আমি ওই পরিস্থিতিতে পড়তে চাই না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫