Skip to content

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ঢাকা-টাংঙ্গাইল মহাসড়কে চান্দরা নায়াগ্রা গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত আবুল হোসেনের কন্যা তমা (২৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটর সাইকেলের পিছনে বসে তমা (২৯) ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। মোটর সাইকেলটি কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাংঙ্গাইল মহাসড়কের চান্দরা এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি অজ্ঞাত ট্রাক ওই মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী তমা পরে গিয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনা স্থলে প্রাণ হারায়।

এ ঘটনায় সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫