Skip to content

বাপ্পা-তানিয়ার ঘরে আসছে নতুন অতিথি

বিনোদন ডেস্ক ॥
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল-উপস্থাপিকা তানিয়া হোসাইনের ঘরে আসছে নতুন অতিথি।

গত বছরের মাঝামাঝি সময়ে বিয়ের করেন তারা। আর এ বছরে দিলেন নতুন অতিথির খবর।

গত শুক্রবার আয়োজন করা হয় তানিয়ার ‘সাধ’ অনুষ্ঠান।অনুষ্ঠানে তাদের শুভ কামনা জানাতে উপস্থিত হন তাদের কাছের বন্ধু ও সহকর্মীরা।

তানিয়া বলেন, এটা সত্যি অন্যরকম এক অনুভূতি। ওর মামা-খালারা সবাই নাম ঠিক করছে। পরিবারের সবাই এখন তার জন্য অপেক্ষা করছে।

এদিকে সাধ আয়োজনে উপস্থিত হয়েছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা, এলিটা করিম, সোমনুর মনির কোনাল, নায়িকা মাসুমা রহমান নাবিলা, উপস্থাপক সামিয়া আফরিন প্রমুখ।

গত বছরের ২৩ জুন বিয়ে বন্ধনে আবদ্ধ হন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। এর আগে ১৬ মে তাদের বাগদান সম্পন্ন হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫