Skip to content

দক্ষিণ সালনায় ৪০ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর সদর থানা দক্ষিণ সালনা এলাকায় পিকআপ যোগে মাদক পরিবহণকালে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য নবির ও সুমনকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

রোববার সন্ধ্যায় মহানগরের দক্ষিণ সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ শ্যামলী গার্মেন্টেসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা ভৈরব উত্তরপাড়া এলাকার মৃত সাফি মিয়ার পুত্র মো: নবির হোসেন (৩৯), ঘুষামারা এলাকার মো: জাহাঙ্গীর আলমের পুত্র মো: সুমন মিয়া (৩০)। আটকের সময় তাদের চালিত পিক আপ হতে ৪০ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫