Skip to content

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপির ৩ নেতা

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের সাথে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল অংশ নিয়েছেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে সমসাময়িক ইস্যু ছাড়াও দলের নেতা সাদেক হোসেন খোকার মরদেহ ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে নিউইয়র্ক থেকে ঢাকায় আনার বিষয়ে কথা হবে বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫