Skip to content

এসডিজির লক্ষ্য পূরণে যুবকদের সুযোগ দেয়ার আহ্বান স্পিকারের

বাংলাভূমি ডেস্ক ॥
এসডিজির লক্ষ্য পূরণে যুব সমাজের অবদান রাখার সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যুবকদের শক্তি, প্রত্যাশা ও সামর্থ্যের মধ্যে সমন্বয় ঘটিয়ে তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এতে করে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে আন্দোলন, বৃক্ষরোপণ অভিযানের মতো সামাজিক কর্মসূচিই শুধু নয়, বরং দুর্যোগ প্রশমন ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক বিষয়েও তারা অবদান রাখতে পারবে।

বুধবার রাজধানীতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে যুবকদের অংশগ্রহণ-এসডিজি ফর দ্য ইয়ুথ, বাই দ্য ইয়ুথ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, ‘কেউ পিছিয়ে থাকবে না’ এ স্লোগানের বাস্তবায়নে যুবশক্তির ভূমিকা অনস্বীকার্য। যুবকদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে তাদের সৃজনশীল কর্মে অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও উন্নয়নে যুবকদের সম্পৃক্ত করতে হবে। উন্নয়ন প্রক্রিয়ায় যুবকদের কর্মপরিকল্পনাকে অন্তর্ভুক্ত করলে এসডিজি লক্ষ্য পূরণ সহজ হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক এবং সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নির্দেশনামূলক বক্তব্য দেন্অ নুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। কর্মশালায় বিভিন্ন শ্রেণির যুবকরা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫