Skip to content

কালিয়াকৈরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্ততি দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকালে উপজেলার খাড়াজোড়া এলাকাস্থ কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, কালিয়াকৈর থানা ওসি আলমগীর হোসেন মজুমদার, পল্লীবিদুৎ ডিজিএম প্রমুখ। বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫