Skip to content

সালনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর মৃতদেহ ড্রেনে ফেলে দেয়ার অভিযোগে স্বামীকে আটক করেছে র‌্যাব-১-এর সদস্যরা। বুধবার বিকেলে র‌্যাব-১ এর সদস্যরা ও মেট্রোপলিটন সদর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। নিহত জোসনা বেগম (৪৫) রাঙ্গামাটির লংগদু থানার সোনাইল এলাকার আব্দুল কাদেরের স্ত্রী। তারা সপরিবারে সালনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গাজীপুর র‌্যাব-১ এর সূত্রে জানান, সালনা এলাকায় পরিবারসহ জোসনা বেগম ভাড়া বাসায় থাকতো। তিনি একটি মেসে রান্নার কাজ এবং তার স্বামী আব্দুল কাদের রাজমিস্ত্রির কাজ করতো। গত রোববার ভোরে স্ত্রী রান্নার করার কাজে যাওয়ার সময় এগিয়ে দিতে যায় আব্দুল কাদের। এক পর্যায়ে পথে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় আব্দুল কাদের তার স্ত্রী জোসনা বেগমকে মুখ চেপে শ্বাসরোধে হত্যা করে। পরে মৃতদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রেলওয়ে ব্রিজের নিচে একটি ড্রেনে ফেলে দেয়। এদিকে জোসনা বেগমকে না পেয়ে তার ছেলে থানায় একটি সাধারণ ডায়রী করে। পরে র‌্যাব-১ সদস্যরা বিষয়টি তদন্ত শুরু করে এবং নিহতের স্বামী আব্দুল কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পোড়াবাড়ী র‌্যাব-১ ক্যাম্পে নেয়া হয়। জিজ্ঞাসাবাদে আব্দুল কাদের তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সালনা এলাকায় একটি ড্রেন থেকে জোসনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ তার মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্ত্রী অবাধ্য থাকায় তাকে হত্যা করেছে বলে আব্দুল কাদের র‌্যাবকে জানায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫