Skip to content

এবারও ধানের দাম কমার শঙ্কা কৃষিমন্ত্রীর

বাংলাভূমি ডেস্ক ॥
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে করে এবার ধানের বাম্পার ফলন হবে। তাই এবারও ধানের দাম কমে যেতে পারে। এ থেকে কৃষকদের সুরক্ষা দিতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার পাশাপাশি কয়েকটি সারের দাম কমানোর প্রস্তাব করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারের দাম কমানোর জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন রয়েছে। তাই এ অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫