Skip to content

মনিপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানি

ইব্রাহিম সরকার
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ভাওয়ালগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী আব্দুল মোতালেবের বিরুদ্ধে মিথ্যে মামলা করার প্রতিবাদে দোকান বন্ধ রেখে প্রতিবাদ সভা করেছেন বাজারের ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, গত ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১১টায় পুলিশের এএসআই সোহরাব গোপন সংবাদের ভিত্তিতে মনিপুর বাজারের কথা মেডিসিন কর্ণারে মাদক বিরোধী অভিযান চালায় পরে পুলিশের ফোন পেয়ে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল মোতালেব ঘটনাস্থলে এসে মাদকের প্রতিবাদ করেন।

তার করা প্রতিবাদের সূত্র ধরে কথা মেডিসিন কর্ণারের মালিক শাখাওয়াত ক্ষিপ্ত হয়ে গত ৩ নভেম্বর (রবিবার) বাজার কমিটির সভাপতি হাজী আব্দুল মোতালেব ও সিনিয়র সহ-সভাপতি হবিবুল্লাহর বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির মামলা দেন।

মিথ্যে চাঁদাবাজির মামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বাজারের দোকান মালিক ও ব্যবসায়ীরা সকাল থেকে দোকানপাট বন্ধ করে মনিপুর বাজার স্ট্যান্ডে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বাজার কমিটির সভাপতি ও সিনিয়র সভাপতির বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে মাদক ব্যবসা ও সেবনের সাতে যুক্তদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা: আব্দুল জলিলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাজী আব্দুল মোতালেব, হবিবুল্লাহ, এমদাদ বিশ্বাস, কামাল সরকার, সাজাহান সিকদার, জসিম উদ্দিন, রমজান আলি মেম্বার, হাজী সহিদুল ইসলাম, দুলাল শেখ, সিরাজুল ইসলাম, দিনার সরকার, মহাসিন সহ অন্যান্য ব্যবসায়ীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫