Skip to content

গাজীপুর চৌরাস্থার অপহৃত ভিকটিম চতর বাজারে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: চান্দনা চৌরাস্তা থেকে অপহৃত ভিকটিম মো: আরিফ হোসেন ওরফে সবুজ (৩০) কে চতর বাজার এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

রোববার গভীর রাতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আরিফকে উদ্ধার করে। অপহৃত মো: আরিফ হোসেন ওরফে সবুজ ময়মনসিংহ ত্রিশাল থান ধানিখোলা দক্ষিণ ভাটিপাড়া এলাকার মো: আইয়ুব আলী খাঁনের পুত্র।

র‌্যাব জানায়, অপহৃত ভিকটিম পেশায় একজন গার্মেন্টকর্মী। সে গত শনিবার ময়মনসিংহ থেকে সড়ক পথে চৌরাস্তায় আসলে অপহরণকারীরা তাকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে। পরে অপহৃতের পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে ত্রিশাল থানায় জিডি {নং-৪৫৩(১১)১৯} দায়ের করেন। পরে ভিকটিমের পিতা গত শনিবার র‌্যাবের নিকট আইনগত সাহায্য কামনা করেন। র‌্যাব অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, অপহরণকারীরা গাজীপুর মহানগরের চতর বাজার এলাকায় ভিকটিমকে নিয়ে তার পরিবারের কাছে চাঁদা দাবি করে অবস্থান করছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫