Skip to content

গাজীপুরে বেকি বেকার্স বেকারীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে একটি বেকারী কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর রাজবাড়ি সড়কে বেকি বেকার্স বেকারীকে এ জরিমানা করা হয়।

গাজীপুরের বাজার কর্মকর্তা আব্দুস সালাম জানান, এ বেকারিটিতে খাবার অনুপযোগী জন্ম দিনের কেক বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক থান্দার কামরুজ্জামান ওই বেকারী এবং কারখানাতে অভিযান পরিচালনা করেন। পরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, কোন পণ্য মোড়কাবদ্ধভাবে বিক্রয় করা এবং মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার বাধ্যবাদকতা জনিত আইন লঙ্ঘনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ওই কারখানার বেকারী পণ্যটির আলামত পরীক্ষার জন্য নিরাপদ খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫