Skip to content

শ্রীলেখার বাসায় নতুন সদস্য, দত্তক দিতে চান অভিনেত্রী

বিনোদন ডেস্ক ॥
সম্প্রতি একটি নতুন বাড়ি কিনেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রীলেখা। সৌরভ গাঙ্গুলির এলাকা বেহালাতে কেনা এই বাড়ি সাজিয়ে গুছিয়ে নিয়ে সেখানে বসবাস করতেও শুরু করেছেন। আর বাড়িতে উঠতে না উঠতেই জুটেছে নতুন অতিথি। আর সেই অতিথিদের দত্তক দিতে চাচ্ছেন নায়িকা।

শ্রীলেখার পশুপ্রেমের কথা সবার জানা। এই অভিনেত্রী জানান, তার পাড়ার রাস্তাতেই ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকছিলো এক মা কুকুর। এরই মধ্যে মা কুকুরটি একটি গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। এরপর কষ্ট শুরু হয় কুকুরছানাগুলোর। নায়িকা ওই বাচ্চাগুলোর কষ্ট সহ্য করতে না পেরে তাদের বাসায় তুলেছেন।

কুকুরছানাগুলির খাওয়া দাওয়ার ভার নিয়েছেন শ্রীলেখা। আর এতে চটেছেন শ্রীলেখার বাড়ির পাশের লোকজন। তিনি রাস্তার কুকুরদের বাড়িতে আশ্রয় দিয়েছেন কেন? এমন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে।

শ্রীলেখা বলেন, ‘মানুষ তো তাকে বলে, যারা অন্যের প্রয়োজনে পাশে থাকে। আমার শিক্ষা এটাই। ছানাগুলো মারা যাচ্ছিল।তাই বাড়িতে এনেছি। ওরা কাররো তো কোনও ক্ষতি করছে না। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ কী একটুও বেঁচে নেই?’

শ্রীলেখা ফেসবুক লাইভে জানিয়েছেন, তিনি একটি ছানাকে দত্তক নিচ্ছেন। আরও কেউ যদি এই কুকুর ছানাগুলিকে দত্তক নিতে চান, তবে তারা যেন তাকে ইনবক্সে মেসেজ পাঠান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫