Skip to content

বন থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে নিখোঁজের ছয়দিন পর বন থেকে মুনিয়া আক্তার (৫) নামে এক শিশু খন্ড খন্ড অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত মুনিয়া মনিপুর মধ্যপাড়া এলাকার মো. মুনজুরুল ইসলামের কন্যা।

জয়দেবপুর থানার এসআই আব্দুল বাতেন জানান, গত ১০ নভেম্বর মুনিয়া বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজে হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডাইরি করে তার পরিবার।

এদিকে শনিবার সকালে মনিপুর এলাকার বন বিভাগে বনে শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫