Skip to content

পলাশে ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ থানা ডোনার ক্লাবের উদ্যোগে এক হাজার স্কুল শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি মেডিকেল ক্যাম্প ও জনসচেতনতা বৃদ্ধিকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচি উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সায়মা সাফীজ সুমী, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা।
পলাশ থানা ব্লাড ডোনার ক্লাব সংগঠনের হয়ে আরো একশ শিক্ষার্থীদের বিনামূল্যে রোগ নির্ণয় ও রোগ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ প্রদান করেন ঘোড়াশাল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ রিফাত ফারজানা (মিরা)।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য তারেক খন্দকার জানান, ২০১৮ সালের জানুয়ারিতে ‘‘মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে’’ এ স্লোগানকে বুকে ধারণ করে একটি সেচ্ছাসেবী সংগঠন পলাশ থানা ব্লাড ডোনার ক্লাব এর যাত্রা শুরু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫