Skip to content

চোখের জলে নেই লজ্জা: শচীন

স্পোর্টস ডেস্ক ॥
পুরুষের চোখের জলে কোনো লজ্জা নেই। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে ভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে এ কথা লিখেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

তার কথায়, পুরুষের চোখের জল ফেলার মধ্যে কোনো লজ্জা নেই। তাই চোখের জল লুকোনোর দরকার নেই।

তিনি যোগ করেন, একসময় আমিও ভাবতাম- কোনো পুরুষের চোখ দিয়ে জল পড়লে সে দুর্বল। কিন্তু পরে অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করেছি, আমার এ ধারণা ভুল ছিল।

ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার বলেন, নিজের যন্ত্রণা ও অসহায়তার প্রকাশ কখনও দুর্বলতা হতে পারে না। বরং সে জন্য অনেক সাহস লাগে।

এ প্রসঙ্গে জীবনের শেষ টেস্টে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের কান্নায় ভেঙে পড়ার কথা উল্লেখ করে শচীন বলেন, আবেগরুদ্ধ হয়ে সেদিন কেঁদে ফেললেও আজও পুরুষই রয়েছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫